ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

রিফাইতপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বাবলু’র শোডাউন

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবলু। রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রচারনায় মুখর হয়ে উঠছে গোটা ইউনিয়ন। প্রতিদিনই চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল শোডাউন ও গনসংযোগ করে প্রার্থীদের পক্ষে ভোটারদের দৃষ্টি আকর্ষন করতে শুরু করেছে প্রার্থীদের কর্মী সমর্থকরা।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রশিদ বাবলু ঝাউদিয়া বাবলু বাজারে অবস্থিত তার নিজ দলীয় অফিস থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে হাসানপুর মধ্য দিয়ে রিফাইপুর বাজারে আসেন ।এসময় মোটরসাইকেল শোডাউনে যোগ হয় প্রায় ৩শতাধিক মোটর সাইকেল।

এরপর রিফাইপুর বাজার জামে মসজিদে আছরের নামাজ আদায় শেষে বাজারে অবস্থিত বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি । পরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রধান প্রধান সড়কে শোডাউন শেষে হরিণগাছি গ্রামের মধ্য দিয়ে ঝাউদিয়া বাবলু বাজারে এসে শোডাউন শেষ করেন।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে তার কর্মী সমর্থকদের নিয়ে এক সঙ্গে খাবার খান তিনি । স্থানীয় সূত্রে জানা গেছে,রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো.আব্দুর রশিদ বাবলু একজন দানশীল ব্যক্তি,তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।নিজ এলাকায় তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তিনি অত্যন্ত ধার্মিক ও বিনয়ী মানুষ হিসেবে তার খ্যাতি রয়েছে। আব্দুর রশিদ বাবলু জানান, আমি এই ইউনিয়নে বিগত সময়ে দুই দুইবার সততার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি।

করোনা কালীন সময়ে ও অন্যান্য সময় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এছাড়াও বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও খেলাধুলা বিকাশে সহযোগিতা করে আসছি। তাই আমি আসন্ন রিফাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী। আমাকে নৌকার মাঝি বানালে ইনশাআল্লাহ জনগণের ভোটে নৌকা মার্কায় আমি বিজয়ী হতে পারবো। আমি বিজয়ী হলে রিফাইতপুর ইউনিয়নকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ ও বর্তমান সংসদ সদস্য এ্যাড.আঃকাঃমঃ সরওয়ার সহ জেলা আওয়ামী লীগের নেতারা যদি চেয়ারম্যান হিসেবে আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হলো ইনশাআল্লাহ। এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, ইউপি সদস্য আব্দুর রশিদ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

রিফাইতপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বাবলু’র শোডাউন

আপডেট টাইম : ০৮:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০