ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে

পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে উজির মন্ডল (৫০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ উজির মন্ডল চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা। তিনি মৃত খেদের আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে উজির মন্ডল নৌকায় করে পদ্মা নদী পার হয়ে নদীর ওপারের নিজের আবাদি জমিতে কালাই বুনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছানোর পর অসাবধানতাবশত তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন নৌকা, জাল ও বরশি নিয়ে নদীতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
এদিকে নিখোঁজ কৃষককে উদ্ধারে খুলনা থেকে ডুবুরি দল ভেড়ামারায় এসে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় রাতের পরিবর্তে শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছে ডুবুরি দল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উজির মন্ডল কৃষিকাজের পাশাপাশি বাবুর্চি হিসেবেও কাজ করতেন।
নিখোঁজ উজির মন্ডলকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও ডুবুরি দলের অভিযান শুরু করার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ

পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

আপডেট টাইম : ১০:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬