ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার কয়েকটি সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এসব এলাকার বেশ কিছু সড়ক এখনো কাঁচা। এর মধ্যে কিছু অংশে এইচবিবি সড়ক নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে ইট। তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়ন ও মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব এলাকার যোগাযোগব্যবস্থা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচনের সময় রাস্তা সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন শেষ হলে অনেক সময় এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না।
তথ্য অনুসন্ধান উঠে এসেছে, গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারের উত্তর-পশ্চিম কর্ণার, অর্থাৎ সরকারের ব্রয়লারের মোড় থেকে উত্তর দিকে বিমল মেম্বারের বাড়ি পর্যন্ত নির্মিত এইচবিবি সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের বিভিন্ন স্থানে ইট ভেঙে উঠে যাওয়ার পাশাপাশি অনেক জায়গায় ইট না থাকায় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার ইঁদুরের গর্তে সড়কের কাঠামো দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহারের কারণেও নির্মাণের অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে গেছে।
এদিকে, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের কদমতলী মোড়ের পশ্চিম দিকে গণেশপুর ইউনিয়নের কারিগরপাড়ার পর বীর মুক্তিযোদ্ধা আলিম হাজীর বাড়ি হয়ে বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মণ্ডলের বাড়ির পশ্চিম পাশ দিয়ে আদিবাসীপাড়া সংলগ্ন বাঁশার পুকুরের মোড় পর্যন্ত সড়কটিও দীর্ঘদিন ধরে কাঁচা রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় একাকার হয়ে যায়। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও চলাচল কঠিন হয়ে পড়ে।
মান্দা উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ওই এলাকার পথচারীদের ভোগান্তি নিরসনে ইতোমধ্যে এমপি মহোদয়ের সুপারিশক্রমে ইউনিব্লক রাস্তার জন্য তালিকা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।
৪৯ (নওগাঁ)-৪ মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ওই এলাকার পথচারীদের ভোগান্তি নিরসনে জনস্বার্থে ইতোমধ্যে ইউনিব্লক রাস্তার জন্য তালিকা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাস্তাগুলোও পাকাকরণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে

স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে

আপডেট টাইম : ০৭:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬