ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা

 নীলফামারী প্রতিনিধিঃ ভাগ্য বদলাত শীতকালীন ফসল আলু বপন ও জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জের চাষিরা। ধান কেটে আগাম আলু চাষে রীতিমতো চলছে প্রস্তুতির উৎসব। গত বছর সেভেন জাতের আগাম আলুতে ৬০ দিনে বিঘাপ্রতি ৩৫-৪০ হাজার টাকা লাভ হয়েছে। ফলে আগাম আলু চাষ এই এলাকার কৃষকের ভাগ্য বদলের ফসলে রূপ নিয়েছে। এ বছরও সেভেন জাতের আলুতে বাজিমাতের স্বপ্ন দেখছেন স্বপ্নবাজ আলুচাষিরা। তাই তারা উঁচু জমিতে সেভেন জাতের আলু বপন শুরু করেছেন।

জানা গেছে, সেভেন জাতটি স্থানীয় আলুর জাত। জাতটি শীতের আগে রোপণ করলেও তেমন ক্ষতি হয় না। ফলন হয় ভালো। গত বছর দেশের বাজারে প্রথম এই আলু ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। তাই নভেম্বর মাসের শুরুতে আলু বপনের উপযুক্ত সময় হলেও এ বছর সেপ্টেম্বরের শেষ সময় হতে আগাম আলু বপনে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় ৬,৬৭০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আগাম আলুই চাষ হবে ৪,৪০০ হেক্টর জমিতে। কৃষকরা ইতোমধ্যে বপন শুরু করেছেন। গত বছর আগাম আলু চাষ করে কৃষকরা লাভের মুখ দেখায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হতে পারে।

মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকায় এখানকার কৃষকরা বেশি দাম পাওয়ায় লাভবান হন। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা স্থানীয় সেভেন জাতের আগাম আলু চাষ করে থাকেন, যা বপন থেকে ৫৫ থেকে ৬০ দিন বয়সে উত্তোলন করা যায়। এই অল্প সময়ে আলুতে কৃষকরা যা লাভ করেন অন্য কোনো ফসলে তা আসে না। ফলে এ বছর সময়ের আগেই ফসলের মাঠে আগাম আলু চাষে ধুম পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, দেশের প্রথম আলু বপন ও উত্তোলন হয় এই এলাকায়। এখানকার আলু বাজারে প্রথম আসায় চাষিরা বেশ লাভবান হন। আগাম ধানে ভালো ফলন পেয়ে কৃষকরা যেমন খুশি, ওই জমিতে আবার সেভেন জাতের আগাম আলুতে লাভবানের আশায় বপন শুরু করেছেন। এই জাতের আলু কিশোরগঞ্জের কৃষকদের জন্য শুধু আশীর্বাদ নয়, ভাগ্যবদলের ফসল। এ বছর চাষিরা সেভেন জাতের পাশাপাশি কারেজ লাল আলু বপনও করছেন। এর চাহিদা থাকায় সেভেন জাতের মতো লাভবান হওয়ার আশা করছেন চাষিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা

আপডেট টাইম : ০৫:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬