হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর সমর্থনে হাজারো নারীর অংশগ্রহণে সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের খলিসাকুন্ডি হাওড়া পাড়া এলাকায় এই সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলী। নারী নেত্রী ইফ্ফত আরা লিনুর সভাপতিত্বে এসময় ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আকরাম হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাচুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহামেদ,বাবু ডাক্তার, খলিশাকুন্ডি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমেদসহ হাজারো নারী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলী বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের করবো।এসময় উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন চান তিনি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 























