ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে অপহরনের ৫ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল। উদ্বিগ্ন অভিভাবক মহল

ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ

‎
‎
‎
‎ হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে ফরহাদ ফার্মেসির মালিক ফরহাদ হোসেন (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে ভেড়ামারা পৌরসভার রেলওয়ে মসজিদ গলির মার্কেটে অবস্থিত ফরহাদ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে সহযোগিতা করেন ভেড়ামারা থানার এসআই রাশিদুল আলম এবং জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক রহমতউল্লাহ।
‎
‎অভিযোগকারী ফরহাদ আলী জানান, গত কয়েক দিন আগে ওষুধ নিয়ে বাড়িতে যাওয়ার পর তিনি ওষুধের মেয়াদ উত্তীর্ণ দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। দোকানদার সুকৌশলে এসব ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন। এ অপরাধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
‎
‎জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিত তদারকি এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ

আপডেট টাইম : ০৯:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬