জিল্লুর রহমান কুষ্টিয়া: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ জমে উঠেছে নির্বাচনি হাওয়া।
চেয়ারম্যান পদপ্রার্থী *আবুল কালাম রাহাত কামরুল মোল্লা*’র মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ আর উঠান বৈঠকে এখন সরগরম পুরো আড়িয়া ইউনিয়ন।
পাড়ায়-মহল্লায়, চায়ের দোকানে, হাট-বাজারে এখন একটাই আলোচনা, আবুল কালাম রাহাত কামরুল মোল্লা। তরুণ থেকে বৃদ্ধ, সব বয়সী ভোটারদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক সাড়া।
স্থানীয়রা বলছেন, তিনি সৎ, সাহসী ও মানুষের পাশে থাকা একজন নেতা। সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে পাওয়া যায় তাকে। তাই এবার আড়িয়াবাসী পরিবর্তন চায়, উন্নয়ন চায়।
আড়িয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের কর্মসংস্থানে কাজ করাই তার মূল লক্ষ্য।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাহাত কামরুল মোল্লার পক্ষে জনসমর্থন ততই বাড়ছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















