যশোর প্রতিনিধি: যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, নাশকতার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তুহিনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
আটকের বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, নাশকতার অভিযোগে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে ডিবি পুলিশ আটক করে থানায় হস্তান্তর করেন। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য আজ বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















