ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ উন্নয়ন প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ কুষ্টিয়ার দৌলতপুরে আড়িয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক কবি নজরুল কলেজ ছাত্রদলের সংবর্ধনায় সিক্ত নাগরপুরের কৃতিসন্তান জননেতা মাইনুল আলম খান কনক দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না, জিল্লুর রহমান কর্মী প্রেরণে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী কুষ্টিয়া, দৌলতপুর উপজেলার কালিদাসপুর পুলিশ ক্যাম্প বাজার। দশমিনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন

আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী

নাজমুল, সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া চৌরাস্তা থেকে কিছুটা ভেতরে ভুঁইয়া পাড়া এলাকায় হেয়ন গার্মেন্টস সংলগ্ন তিনমাথা মোড়সহ আশপাশের এলাকায় সারা বছর জলাবদ্ধতা লেগে থাকার অভিযোগ উঠেছে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জামগড়া ভুঁইয়া পাড়া এলাকার হেয়ন গার্মেন্টস সংলগ্ন তিনমাথা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তায় জমে থাকা নোংরা পানির কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিক্ষার্থী ও পোশাক শ্রমিকদের প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, জামগড়া এলাকায় প্রায় ১২ মাসই জলাবদ্ধতা থাকে। কয়েকটি বাড়ির মালিক তাঁদের বাসাবাড়ির বাথরুমের নোংরা পানি সরাসরি রাস্তায় ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। ফলে রাস্তার পানি দীর্ঘদিন জমে থাকছে এবং পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এ সমস্যা সমাধানের জন্য আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিবসহ সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমস্যাটি সম্পর্কে অবগত থাকলেও জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

স্থানীয়দের প্রশ্ন, বছরের পর বছর এমন দুর্ভোগ চলতে থাকলেও দেখার কি কেউ নেই? শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, কার্যকর ড্রেনেজ নির্মাণ এবং যেসব বাড়ি থেকে নোংরা পানি রাস্তায় ছাড়া হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনদুর্ভোগের এই চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে জামগড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ উন্নয়ন প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী

আপডেট টাইম : ০২:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬