জিল্লুর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি: আবুল কালাম রাহাত কামরুল মোল্লা।
চায়ের দোকান থেকে হাট-বাজার, সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। এই আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রাহাত কামরুল মোল্লা।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়েও হাল ছাড়েননি তিনি। এর আগেও তিনি দুইবার ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
স্থানীয় ভোটাররা বলছেন, একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব মানুষ হিসেবে আবুল কালাম রাহাত কামরুল মোল্লা এলাকায় পরিচিত। তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ।
আবুল কালাম রাহাত কামরুল মোল্লা বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।
দল ও জনগণ দায়িত্ব দিলে আড়িয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















