ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যুবককের সাথে তরুণীর বিয়ে! যশোরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ১৪ বিজিবি কঠোর অবস্থানে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তরঃ প্রধানমন্ত্রীর আগমন সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা সাভারে মশাল মিছিলের সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে, কামরুল মোল্লা নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ উন্নয়ন প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যুবককের সাথে তরুণীর বিয়ে!

শার্শা বেনাপোল: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক মালয়েশিয়ান তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর প্রেম। দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের বন্ধনে। দুই দেশের দুই মানুষের এমন ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগ হোসেন (৩৪) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সোহাগ। সেখানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে পরিচয় গড়ায় গভীর প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের ভালোবাসাকে স্থায়ী সম্পর্কে রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি। পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ ও আত্মীয়-স্বজন। এ সময় বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শনিবার (২৮ নভেম্বর) বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টিকটকের ভার্চুয়াল পরিচয় থেকে শুরু হওয়া ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত দুই দেশের দুই মানুষকে এক সুতোয় বেঁধেছে। ব্যতিক্রমী এ বিয়ে ঘিরে এলাকায় আনন্দ, আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন তাদের স্বজন ও এলাকাবাসী

Tag :
জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যুবককের সাথে তরুণীর বিয়ে!

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যুবককের সাথে তরুণীর বিয়ে!

আপডেট টাইম : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬