ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

২০২১ সালের মধ্যে চালকবিহীন গাড়ি আনছে যুক্তরাজ্য

ফাইল ছবি

২০২১ সালের মধ্যে চালকবিহীন গাড়ি আনছে যুক্তরাজ্য। দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বুধবার বাজেট ঘোষণার সময় এ তথ্য জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাজ্যের রাস্তায় চালকবিহীন গাড়ি আনতে ৭৫ মিলিয়ন পাউন্ডস তহবিল ঘোষণা করেন তিনি। খবর এএফপি।

গাড়ি শিল্পে চালকবিহীন গাড়ি সম্পর্কে নতুন ঘোষণা দেবেন হ্যামন্ড। ২০৩৫ সালের মধ্যে আনুমানিক ২৮ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে সরকার। রোববার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে নতুন বাজেট প্রকাশিত হয়েছে এবং তিন বছরের মধ্যেই ব্রিটেনের রাস্তায় চালকবিহীন গাড়ি চলার ঘোষণা দেয়া হয়েছে।

ব্রেক্সিট ইস্যু নিয়ে বেশ চাপের মধ্যেই এই বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পুরো দেশে ইলেক্ট্রিক কার চার্জ পয়েন্ট নির্মাণের জন্য বিভিন্ন কোম্পানিকে ৪শ পাউন্ড দেয়া হবে বলেও জানানো হয়েছে।

কারিগরী শিল্পকে গুরুত্ব দিয়ে ৭৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা করছে সরকার এবং ৫জি টেকনোলজি উন্নয়নে ১৬০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

২০২১ সালের মধ্যে চালকবিহীন গাড়ি আনছে যুক্তরাজ্য

আপডেট টাইম : ১২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭