ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে পেশাদার মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতার

মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতার।

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শেরে বাংলা সড়কে অভিযান চালিয়ে পেশাদার মোবাইল চোর চক্রের এক সদস্য নাঈম ইসলাম (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সোনাখুলি ডালি খাতা পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। রবিবার (১৮ এপ্রিল) সৈয়দপুর থানার এসআই (নিরস্ত্র) মো: ওবাইদুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসআই মো. ওবাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দিন রাতে শেরে বাংলা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একজন পেশাদার মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মতে মোবাইল চুরির ব্যাপারে বিভিন্ন তথ্য তার কাছ থেকে উদঘাটন করা হয়েছে। সে জানায় এ চক্রের সাথে সৈয়দপুরের আরও দু’জন আছে। এরা হলো ওয়াপদা নতুন হাট এলাকার সনু ও গোলাহাট ক্যাম্প এলাকার ডার্লিং। এদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খানে বলেন, মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতারে এসআই ওবায়দুর রহমানে নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চিহ্নিত পেশাদার চোরকে আটক করতে সক্ষম হয়। ওইদিনেই তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সৈয়দপুরে পেশাদার মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতার

আপডেট টাইম : ০৯:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১