ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ

জন্মদিনে তারেকের সুস্থতা কামনা করে খালেদার টুইট

ফাইল ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা কামনা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তারেক রহমানের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানান তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খালেদা জিয়া তার টুইটে লিখেছেন, ‘শুভ জন্মদিন তারেক রহমান। তুমি সুস্থ ও সুন্দর থাক এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সফল হও -এ দোয়া করি।’

এর আগে রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ স্লোগানে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তারেক রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

জন্মদিনে তারেকের সুস্থতা কামনা করে খালেদার টুইট

আপডেট টাইম : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭