ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

দৌলতপুরে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক-২

ছবি : আটক মাদক চোরাকারবারী।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ সোহেল রানা (২৫) ও আগর (২০) নামে দু’জন মাদক চোরাকারবারী আটক হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন শকুনতলা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে সীমান্তরক্ষী বিজিবি।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তুল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটরসাইকেল। আটক মাদক চোরাকারবারী সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মিল্টন ও ইব্রাহিমের ছেলে।

বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি কমান্ডার হাবিলদার সিরাজের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত সংলগ্ন জামালপুর শকুনতলা মাঠে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী সোহেল রানা ও আগর কে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক করে।

এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। মাদক চোরাকারবারী সোহেলে রনার বিরুদ্ধে ডবল মার্ডার ও মাদক পাচার মামলাসহ একডজন মামলা রয়েছে এবং আগরের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক মামলা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে গতকাল সোমবার দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুরে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক-২

আপডেট টাইম : ০৭:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১