ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩

টিটুর পক্ষে লড়বে ৫ সংগঠনের ১০ আইনজীবী

ফাইল ছবি

ফেইসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোষ্ট করার অভিযোগে গ্রেফতার রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ার টিটু রায়ের পক্ষে আইনী লড়াইয়ের ঘোষণা দিয়েছে ৫ টি সামাজিক ও ধর্মীয় সংগঠনের রংপুর শাখা।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ওই ৫টি সংগঠনের সমন্বয়কারী এ্যাড. রথীশ চন্দ্র বাবু সোনা।

এ সংগঠনগুলোর ১০ আইনজীবী বিনা খরচে এ মামলা লড়বেন বলে জানা গেছে।সংগঠনগুলো হচ্ছে ঘাতক দালাল নির্মুল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্লাস্ট এবং হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ।

রথীশ চন্দ্র জানান, শুধু টিটু রায়ই নয় এ ধরনের ঘটনার শিকার যে কোন নাগরিককে বিনা খরচে আইনী সহায়তা দিবেন।

তিনি বলেন, ‘টিটু রায়ের পরিবারের পক্ষ থেকে আইনী সহযোগিতা চাওয়া হয়নি।সংগঠনগুলো স্ব উদ্যোগে এ পদক্ষেপ নিয়েছে।’ টিটু রায়ের পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

টিটু রায়ের পক্ষে যে ১০ জন আইনজীবী মামলা লড়বেন তারা হলেন, এডভোকেট ইন্দ্রজিত রায়, এডভোকেট কমল মজুমদার, এডভোকেট বিনয় ভূষন, এডভোকেট নরেন চন্দ্র সরকার, এডভোকেট মাহফুজ শিবলী, এডভোকেট রিয়াজুল ইসলাম এবং ব্লাস্টের ৪ জন। বর্তমানে টিটু রায় ২য় দফায় আরও ৪ দিনের রিমান্ডে রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড

টিটুর পক্ষে লড়বে ৫ সংগঠনের ১০ আইনজীবী

আপডেট টাইম : ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭