ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল। লালপুরে জামায়াতের বিজয় র‍্যালি- স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন বললেন জুয়েল গতকাল গভীর রাতে ভারতের বাংলাদেশের নৌবাহিনীর অবৈধ ভারতের প্রবেশ ঘোড়াঘাটে অনন্য সাফল্য, একসঙ্গেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন যশোরে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুখোশধারী ধর্ষকের গল্পে ওয়েব সিরিজ ‘নিপীড়ন’

বিনোদন প্রতিবেদকঃ আরেফিন মোস্তফার চিত্রনাট্যে নির্মাতা অলিক পিয়ান নির্মাণ করেছেন তিন পর্বের ওয়েব সিরিজ ‘নিপীড়ন’। চিত্রনাট্য লেখার পাশাপাশি এই ওয়েবে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আরেফিন মোস্তফা ও শায়লা সুলতানা সাথী।

গল্প ও নিজের অভিনয় প্রসঙ্গে এই ওয়েব প্রসঙ্গে আরেফিন মোস্তফা বলেন, ‘সমাজের কিছু কিছু মানুষের রূপ দুই রকমের। ভেতরে এক, বাহিরে আরেক। মুখোশের বাইরে তারা নেহায়েত ভালো মানুষ, ভদ্রলোক। কিন্তু তাদের মুখোশের ভেতরের জগত একেবারেই ভিন্ন। যিনি ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সচেতনতার কথা বলছেন, তিনিই মূলত একজন প্রকৃত ধর্ষক- এই ওয়েব সিরিজে তাই দেখানো হয়েছে। এতে আমি কেমন অভিনয় করেছি, সেটা নিয়ে কিছু বলতে চাই না। আমার অভিনয়ের মান বিচারের দায়িত্ব দর্শকের হাতে তুলে দিলাম।’

নির্মাতা অলিক পিয়ান, ‘চেষ্টা করেছি, নিজের সেরা কাজটিই করতে। কতটুকু পেরেছি, দর্শকরাই বিচার করুক। তবে এতটুকু বলতে পারি, কাজটি থেকে দর্শকরা ভালো একটি বার্তা পাবেন।’ নাটকটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন- এইচ.কে স্বাধীন, নেয়ামত রহমান, শফিকুল ইসলাম মাসুদ, টি এ তুহিন খান প্রমুখ। আগামী ২২ নভেম্বর সন্ধ্যা ৬টায় রেডকিংস এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে ওয়েব সিরিজ ‘নিপীড়ন’।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত

মুখোশধারী ধর্ষকের গল্পে ওয়েব সিরিজ ‘নিপীড়ন’

আপডেট টাইম : ০৮:১৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০