ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে নাশকতা: সীমানা প্রাচীরে দুর্বৃত্তদের আগুন ভেড়ামারায়  খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউন্সিল অব কনজিউমার অ্যাক্টিভিস্টস-এর কার্যক্রম ও কনটেস্ট রুল–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান জোরদার  পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই-জেলা প্রশাসক, পঞ্চগড়  নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন, কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক দখল,হামলা ও লুটপাটের অভিযোগ

সৈয়দপুর মৎস্য গবেষনা উপকেন্দ্র বিলুপ্ত প্রায় বৈরালি মাছের কৃত্রিম প্রজননে সফলতা

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: বিলুপ্ত প্রায় বৈরালী মাছের কৃত্রিম প্রজননে সফল হয়েছেন বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউটের নীলফামারীর সৈয়দপুর স্বাদু পানির মৎস্য গবেষনা উপকেন্দ্রের বিজ্ঞানীরা। নদীর উন্মুক্ত পানির এ মাছটিকে আবদ্ধ পুকুরে চাষ করার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। এ সাফল্য দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি বিজ্ঞানীদের। সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বাংলাদেশের ২৬০ টি স্বাদু পানির মাছের মধ্যে বৈরালিসহ ৬৪ টি প্রজাতি বিলুপ্ত প্রায়। এক সময় তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীতে বৈরালী, বরালী কিংবা কোসসা নামে পরিচিত মাছটি প্রচুর পরিমাণে পাওয়া যেত।

কিন্তু ঘন জাল দিয়ে এক শ্রেণির জেলেরা ধ্বংস করে দিচ্ছে সুস্বাদু এ মাছটির পোনা। তাই দিন দিন হারিয়ে যাচ্ছে এ মাছটি। ২০১৫ সালে মাছটিকে প্রায় বিলুপ্ত হিসাবে ঘোষণা করে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা- আইইউসিএন। এ অঞ্চলের নদীপাড়ের জেলেরাও বলছেন, সুস্বাদু মাছটির স্বাদ আগামী প্রজন্ম হয়তো আর পাবে না। এজন্য নদীর পানি শূন্যতা এবং অবাধে পোনা নিধনকে দায়ী করে তারা জানান, আগে জালে এ মাছ ১০-১৫ কেজি পর্যন্ত ধরা পড়তো। এখন ১ কেজিও পাওয়া যায় না।

ওই স্বাদু পানি মৎস্য গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত আহম্মেদ জানান, ৫-৬ গ্রাাম ওজনের মাছ সংগ্রহ করে দেখা গেছে তাদের গ্রোথ পারফর্মেন্স খুবই ভাল। উপকেন্দ্রের প্রধান কর্মকর্তা ড. খন্দকার রশীদুল হাসান বলেন, বৈরালী মাছে রয়েছে মানব দেহের প্রয়োজনীয় পুষ্টিগুণ। মৎস্য চাষীদের মাঝে এর বিস্তার ঘটলে ভবিষ্যতে এ মাছটা হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে নাশকতা: সীমানা প্রাচীরে দুর্বৃত্তদের আগুন

সৈয়দপুর মৎস্য গবেষনা উপকেন্দ্র বিলুপ্ত প্রায় বৈরালি মাছের কৃত্রিম প্রজননে সফলতা

আপডেট টাইম : ০৬:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০