ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু লালপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সমাজিক যোগযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদসম্মেলন। অসহায়দের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের বিরুদ্ধে গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাবার জানাজার ৩ ঘন্টা আগে মাছ চুরির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চকলেট বাজি, ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে বজ্রপাতে জমিতে ধান রোপণের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

সোমবার (১৬ মার্চ) উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া গ্রামের ফসলী মাঠে এই ঘটনা ঘটেছে। নিহত কৃষক সেন্টু আলী (৪৮) ওই গ্রামের বাসিন্দা এবং মৃত তাইফুর রহমানের পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালেই সেন্টু আলী ধান রোপণের জন্য মাঠে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত আঘাত করলে তিনি মাটিতে নুয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। জানা গেছে, গত রোববার রাত ৯টার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রবল ঝড় শুরু হয়। ঝড় ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে।

মাঝেমধ্যে বৃষ্টি হলেও বৃষ্টিপাত কম হওয়ায় আলুর ক্ষতি হয়নি। তবে ঝড়ের কারণে কিছু আমগাছের গুটি ঝড়ে পড়ে এবং বিভিন্ন সড়কে গাছ পড়ে যাওয়া দেখা গেছে। সেন্টুর পরিবার জানিয়েছেন, আলু তোলার কাজ শেষ করে তিনি ধান রোপণের জন্য মাঠে যান। সেখানে বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বিষয়টি ইতিপূর্বেই জেলা প্রশাসকের কাছে রিপোর্ট করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে ঈদের পর পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।#

Tag :
জনপ্রিয় সংবাদ

ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ১০:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬