ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলানেলা, অত:পর খুন দৌলতপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে বন্ধুপ্রতীম দেশ সৌদি আরব থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে এসব খেজুর। রোববার (১৫মার্চ) সকালে উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপহারের এই খেজুরের মান ও বিতরণের চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও প্রকাশ করার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিশেষ বরাদ্দের মোট ২১ কার্টুন খেজুর তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের অনুকূলে এ উপজেলায় এসে পৌঁছায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন ও কম্পিউটার অপারেটর সাকিলের সার্বিক ব্যবস্থাপনায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে এই খেজুর বিতরণ করা হয়।

সরবারহকৃত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলার প্রতিটি এতিমখানা পেয়েছে ৭ প্যাকেট করে খেজুর এবং প্রতিটি হাফিজিয়া মাদ্রাসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ প্যাকেট করে খেজুর। বিশেষ করে কামারগাঁ, তানোর, মুণ্ডুমালা, কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ ও চান্দুড়িয়া এলাকার মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত থেকে তাদের বরাদ্দ বুঝে নেন। বিতরণকালে ইউএনও নাঈমা খান বলেন, “সরকার বিদেশ থেকে পাওয়া এই উপহার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে। আমরা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এই খেজুর বিতরণ নিশ্চিত করেছি যেন এতিম ও হাফেজ ছাত্ররা এর সুফল পায়।” পবিত্র রমজানে ইফতারের সময় এতিম শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে এই সরকারি উপহার বিশেষ ভূমিকা রাখবে।#

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

আপডেট টাইম : ১২:৫১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬