ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন।

২৬ অক্টোবর জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা (NAKASONE Yasutaka)।

এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ,প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান সহ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬