ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুরে ৯ পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

কুৃষ্টিয়া দৌলতপুর: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গইড়ি পাড়া গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত বিলাত মন্ডলের ছেলে জামাল, একরাম, মাহাবুল ও মোতালেবের ছেলে সুজন, মৃত জসিম উদ্দিনের মেয়ে, বিধবা ভানু, ফুরু, আসুরা ও মোতালেবের মেয়ে তোরিফোন ও ভূগোলের ছেলে এনামুলের বসতবাড়িতে শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটার পরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অসহায় হতদরিদ্র নয়টি পরিবারের বসতবাড়ি সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে অসহায় পরিবারের লোকজন জানান, কিছু বুঝে উঠার আগে হঠাৎ জামালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝে সকল বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এলাকার সবথেকে দারিদ্র মানুষ আমাদের জমি জায়গা একেবারে কম হওয়াতে নয়টি পরিবার পাশাপাশি বসতি করেছিলাম।

আগুনে আমাদের নয়টি পরিবারের জমি জায়গার কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ছেলে-মেয়ের স্কুল সার্টিফিকেট, গরু ছাগল সহ বসতির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এই অসহায় পরিবারের প্রায় সারা জীবনের সম্পদ দিয়ে বাড়ির আসবাবপত্র ও বসতি করেছিলাম। তাই আমরা সরকারের কাছে সাহায্যের আবেদন করছি সরকার যদি আমাদের পুনর্বাসনের জন্য কিছু দেয় তাহলে আমরা আবার বসবাসের জন্য পুনরায় উঠে দাড়াতে পারব।

এ সময় এলাকাবাসী দাবি করেন, এলাকার সব থেকে দরিদ্র মানুষ তারা তাই আমরা চাই যে তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন,দৌলতপুর আসনের সংসদ সদস্য , উপজেলা চেয়ারম্যান সহ সকল শ্রেণী-পেশার মানুষ তাদের পাশে দাঁড়াবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন, সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসুর ছেলে আব্দুল খালেক তিনি এসময় সকল অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও

দৌলতপুরে ৯ পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

আপডেট টাইম : ০৪:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২