ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১

মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : নওগাঁয় পাচারকালে ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাঁকে আটক করা হয়। সন্ধ্যায় বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি নিজের কাছে জমা রেখেছেন। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টাস্কফোর্স নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের বিশাল আকৃতির শিবলিঙ্গটি জব্দ এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১

আপডেট টাইম : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬