ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাগরপুরে কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার*

নাগরপুরে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৩০ মে রবিবার সকালে নাগরপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, মাস্ক ও দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

নাগরপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী।

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আহাম্মদ আলী রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জাসাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক ভিপি মো. শরিফ উদ্দিন আরজু, মো. হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, যুবদলে আহ্বায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কাসেম মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মীর খালেদ মাহমুদ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন সরিষাজানী আলীম মাদ্রসার সহকারি শিক্ষক মাও. মো. শামছুল হক। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎

নাগরপুরে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৫:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১