ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিজান,দৌলতপুর (কুষ্টিয়া) :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে এক আন্তরিক ও স্মরণীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের সভাপতি ফিরোজ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিনারের সঞ্চালনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা দীর্ঘদিন পর বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এমন আয়োজন পুরনো সম্পর্ককে আরও দৃঢ় করে এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত সহপাঠীদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া মাহফিল শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতারের পর অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই বন্ধন অটুট রাখার অঙ্গীকার করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬