ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকায় কিশোর হত্যা, ডিমলায় মাটিচাপা; এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় হামলাসহ বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ গাংনীতে এস,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয় রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য: ভেড়ামারা আড়কান্দিতে পদ্মা নদীর তীব্র ভাঙন: ২৫ হেক্টর কৃষিজমি ও শতবিঘা পানের বরজ নদীগর্ভে বিলীন

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কার পর প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর গ্রুপ-এ এর রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। তবে প্রথম রাউন্ড থেকে সাকিবদের প্রতিপক্ষ কে হবে সেটি এতদিন অজানাই ছিল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের কাছে নামিবিয়ার হারের পর ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। আর তাই নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ডাচরাই।

নেদারল্যান্ডসহ সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো- দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টাইগারদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, ২৬ অক্টোবর।

আরও পড়ুন: দশমিনায় উপজেলা পর্যায় ৪৯ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন

এরপর ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল, ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় কিশোর হত্যা, ডিমলায় মাটিচাপা; এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

আপডেট টাইম : ০৮:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২