ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়ার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল— “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি—আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর”।
‎
‎উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, একটি আদর্শ ও মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাই মুখ্য। তাই শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও সঠিক সামাজিক মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।বক্তব্য রাখেন
‎ফারুক আহমেদ উপজেলা শিক্ষা অফিসার, শরিফুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার, তপন কুমার দেবনাথ প্রাথমিক শিক্ষা অফিসার,  শাহাজান আলি সদস্য সচিব উপজেলা বিএনপি,শফিকুল ইসলাম ডাবলু সাধারণ সম্পাদক পৌর বিএনপি, মোস্তাফিজুর রহমান  শামীম, সহকারী অধ্যাপক  ইংরেজি বিভাগ ভেড়ামারা সরকারি কলেজ, বিএনপি নেতা
মোস্তাক আহমেদ মিন্টু, মজিবুর রহমান উপজেলা শিক্ষক সমিতি,আবুল বাসার সভাপতি  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাসুদ করিম সুপার ১২ মাইল দাখিল মাদ্রাসা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক শিক্ষিকা বৃন্দ
‎ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬