ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

যমুনাপারের মানুষের জীবনগাথা নিয়ে আসছে নাটক ‘নতুন স্বপ্নের তরী’

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
যমুনা নদীর তীরবর্তী মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন, ভালোবাসা ও বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘নতুন স্বপ্নের তরী’। একদল তরুণের স্বপ্ন ও সৃষ্টিশীল উদ্যোগের ফল হিসেবে নির্মিত এই নাটকের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে নাটকটির প্রমোশনাল কার্যক্রম চলছে এবং শিগগিরই এটি নাট্যপাড়া মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
নাটকটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন তৈমুর খান। প্রযোজনায় রয়েছেন রায়হান নবী এবং পরিচালনা করেছেন অরিন্দম মুখার্জী বিংকু।
নির্মাতা সূত্রে জানা যায়, যমুনাপারের মানুষের জীবন ও বাস্তবতাকে কেন্দ্র করে একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই ছিল নির্মাতা দলের মূল লক্ষ্য। সীমিত সামর্থ্য ও স্বল্প পরিসরে হলেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নাটকটির কাজ সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।
নাটকটিতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, জান্নাতুন তাজরী অরা, জাহাঙ্গীর কবির, জয়ীতা প্রিয়ন্তী, বাঁধন, হাসেম, সাদিয়া, ইমরান, শাহীন এবং রুবেল।
নাটকটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন সানী মহাম্মদ। সার্বিক তত্ত্বাবধান ও সকল ব্যবস্থাপনায় ছিলেন অমর শরীফ খাঁন সাইকি এবং গোলাম রসূল সরদার (বাঁধন)।
নির্মাতা অরিন্দম মুখার্জী বলেন, “আমরা কয়েকজন তরুণ মিলে স্বপ্ন দেখেছি ভিন্নধর্মী কিছু কাজ করার। সেই ভাবনা থেকেই যমুনাপারের মানুষের জীবনঘনিষ্ঠ গল্প বেছে নিয়েছি। আশা করছি দর্শক নাটকটির সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।”
বর্তমানে নাটকটির প্রমো দর্শকমহলে ইতিবাচক সাড়া পাচ্ছে। নির্মাতা দল আশা করছে, পূর্ণাঙ্গ নাটক প্রকাশের পর এটি দর্শকদের হৃদয় স্পর্শ করবে এবং যমুনাপারের মানুষের জীবনসংগ্রামের গল্প আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে সক্ষম হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

যমুনাপারের মানুষের জীবনগাথা নিয়ে আসছে নাটক ‘নতুন স্বপ্নের তরী’

আপডেট টাইম : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬