ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মাদরাসা প্রধানের অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় সেই সুপারকে সাময়িক বরখাস্ত আড়িয়া ইউনিয়নে প্রচারে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা) নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এআই ক্যামেরায় নজরদারি ঘোড়াঘাটে একটি গভীর নলকূপের আওতায় ১২৫ একর জমি বিকল্প নলকূপের দাবীতে মানববন্ধন দশমিনায় বজ্রপাতে এক কৃষকের ২টি গবাদিপশুর মৃত্যু দশমিনায় ট্রান্সফরমা চুরি ঠেকাতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত রাকিব নামের এক যুবক। রাজশাহীর মোহনপুরে পুলিশের সামনে ঘুরছেন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনপুর

রসুলপুর বাঁশবাগান থেকে এক কিশোরীর পোড়া লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের একটি বাঁশবাগান (জঙ্গল) থেকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বাঁশবাগান মেয়েটির বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ দূরে। আজ বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) তারিখ দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার মধ্যে রাতের কোনো এক সময় ওই কিশোরী নিখোঁজ হয়।

পুলিশ বলছে এটি একটি হত্যাকান্ড। যাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম মারুফা আক্তার (১৪)। সে কদম রসুলপুর গ্রামের হতদরিদ্র কৃষক মজিবর রহমানের মেয়ে। নিহত মারুফা ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ময়লার জঙ্গল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। কিশোরীর শরীর পুড়িয়ে ফেলা হয়েছে।

ওসি আরো বলেন, ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। যেহেতু পোড়া লাশ তাই এই মূহুর্তে বলা সম্ভব হচ্ছে না ধর্ষণ হয়েছে কিনা।

লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করা হয়েছে। পাশাপাশি লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা প্রধানের অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় সেই সুপারকে সাময়িক বরখাস্ত

রসুলপুর বাঁশবাগান থেকে এক কিশোরীর পোড়া লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১