ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবা থানায় মামলার পরিবর্তে অভিযোগের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভুক্তভোগী আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি

সৈয়দপুরে নামী দামী কোম্পানীর মোড়কে নকল পণ্য, ৬০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে নামী দামী কোম্পানীর মোড়কে নকল পণ্য, ৬০ হাজার টাকা জরিমানা।

 রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নামী-দামী কোম্পানীর মোড়কে চাল, আটা, সেমাই, তেল, খাবার সেলাইনসহ বিভিন্ন নিম্নমানের খাদ্যপণ্য দীর্ঘদিন থেকে বাজারজাত করছে একটি চক্র। এসব খাদ্যপন্য কিনে সাধারণ ক্রেতারা পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ ডা. জহুরল হক (বিচালী পট্টি) সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা প্রশাসনের অভিযানে প্রকাশ্যে আসে মানুষ ঠকানোর অবৈধ ফাঁদ।

জানা যায়, শহরের ওই সড়কের বেশ কিছু অসাধূ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চাষী, তৃপ্তি, সোহা, টেস্টি সেলাইন, ইস্টিকুটুমসহ দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন এবং সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যজিস্ট্রেট রমিজ আলমের যৌথ নেতৃত্বে শহরের উল্লেখিত সড়কে পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদলত।

এসময় ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এ এন ট্রেডার্সের মালিক আরিফুল ইসলামকে ৩০ হাজার, মেসার্স ইমরান ট্রেডার্সের মালিক ইমরান হোসেনকে ৭ হাজার, রাজিব স্টোরের মালিক জাহিদকে ৩ হাজার, আরিফ স্টোরের মালিক আরিফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিনে উপজেলার বাঙ্গালীর ইউনিয়নের চৌমুহনি বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে হোটেল মালিক ফরিদুল ইসলামের ৫ হাজার, ফরহাদ হোসেনের ৩ হাজার এবং সুমন ইসলামের ২ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নীলফামারীর কোম্পানীর কমান্ডার সহকারি পুলিশ সুপার মুন্না বিশ্বাসের নেতৃত্বে অভিযানে র‌্যাব-১৩ সার্বিক সহযোগিতা করে। অভিযান পরিচালনা শেষে সংবাদকর্মীদের ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক বোরহান উদ্দিন জানান, সৈয়দপুরে গত বছর ভেজাল ও নকলের মাত্রা কিছুটা কমলেও করোনার পর থেকে এর মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

পবা থানায় মামলার পরিবর্তে অভিযোগের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভুক্তভোগী

সৈয়দপুরে নামী দামী কোম্পানীর মোড়কে নকল পণ্য, ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১