ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন।

আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
হত্যা মামলার বাদী আসামিকে চেনেন না। তাহলে কার মদদে বদলগাছীর স্থানীয় সাংবাদিক রাসেল রানাকে খুনের মামলার আসামি করা হল। এই রহস্য উদঘাটন করার দায়িত্ব কার? এমনই অভিযোগ সমালোচকদের।
তথ্য অনুসন্ধানে জানা যায়, নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে ১৫ জনের বিরুদ্ধে করা সেই মামলায় রাসেল রানা নামের স্থানীয় এক সাংবাদিককে আসামি করা নিয়ে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়েছে। মামলার বাদী জানিয়েছেন, তিনি ওই সাংবাদিককে চেনেন না এবং ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। রাসেল রানা টাইমস টুডে’ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি।
​আসামি করা সাংবাদিক রাসেল রানা দাবি করেন, ঘটনার দিন তিনি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিলেন। বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন সংবাদ প্রকাশ করার জেরে প্রতিশোধমূলকভাবে চেয়ারম্যানের নির্দেশে তাকে এই মামলায় জড়াইছে।
​সাংবাদিককে আসামি করার বিষয়ে মামলার বাদী রিফাত হোসেন জানান, তিনি ১৫ নম্বর আসামি সাংবাদিক রাসেল রানাকে চেনেন না।
রিফাত বলেন, আমার সামনেই ভাইকে রাজা, জাহাঙ্গীর, কুদ্দুস ও ফটিক মিলে মারধর করেছে। আমি সাংবাদিক রাসেলকে চিনি না।
তবে মামলায় তার নাম কীভাবে এলো— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মামলা দায়েরের সময় তাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান আল এমরান ও তার চাচা ভুট্টু ছিলেন। কে ওই নাম অন্তর্ভুক্ত করেছে তা জানা নেই।
​অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান।
মামলার বিষয়ে বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান,  তদন্তে সাংবাদিক রাসেল রানার হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা না পাওয়া গেলে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি

আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি

আপডেট টাইম : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬