ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুর পৌরসভার ১৩১কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার বাজেট

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ১৩১ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৪৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) বেলা ৩ টায় পৌর কমিউনিটি সেন্টার এ বাজেট পেশ করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

বাজেট পেশের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান। বাজেটে রাজস্ব আদায় বাবদ পৌরসভার নিজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৯৭৯ টাকা। সরকারের উন্নয়ন তহবিল থেকে সহায়তা এবং বিভিন্ন প্রকল্পভিত্তিক উন্নয়নমূলক কাজ থেকে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৪৪৭ টাকা। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন খাতে।

১৪ নং ওয়র্ডের পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনের বাজেট অধিবেশন সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) রাবেয়া আলিম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, জেলা পরিষদের সদস্য আব্দুল গফুর সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সঅভাপতি ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও

সৈয়দপুর পৌরসভার ১৩১কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার বাজেট

আপডেট টাইম : ০৫:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১