ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা শাখা। (৬ ডিসেম্বর) শনিবার বেলা ১১ ঘটিকায় জেলা শহরের শহীদ আরমান রোড থেকে র‍্যালিটি শুরু হয়ে স্টেশন রোড, মডেল থানা, কালীবাড়ি মোড়, আখড়া বাজার, ইশা খাঁ রোড, গৌরাঙ্গ বাজার হয়ে শহীদি মসজিদের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মিলিত হয়।

কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ও দল মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খান, জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ।

এসময় সংগঠনের জেলা সহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, জেলা নির্বাহী সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ্ বশির, হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়দুর রহমান, তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫