ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার, মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজন নারী মাদক ব্যবসায়ী আটক দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লার পুত্র।

মনোনয়ন পাওয়ার পর থেকেই রেজা আহমেদ বাচ্চু মোল্লা মাঠে নেমেছেন নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছেন, গণসংযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

এ সময় তিনি বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনগণের কল্যাণে কাজে লাগাতে চাই। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবেই, তবে আমি দলের নির্দেশ মেনে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “কুষ্টিয়া-১ আসন বিএনপির একটি ঐতিহ্যবাহী আসন। এ অঞ্চলের মানুষ সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ছিলেন। আমি বিশ্বাস করি, জনগণ আবারও বিএনপির পক্ষে রায় দেবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর মনোনয়ন পাওয়ার খবরে পুরো দৌলতপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

দলীয় নেতারা জানান, রেজা আহমেদ বাচ্চু মোল্লা একজন তরুণ, সৎ ও জনপ্রিয় রাজনীতিক। তিনি তাঁর পিতা আহসানুল হক পচা মোল্লার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।

নেতাকর্মীদের উদ্দেশে বাচ্চু মোল্লা বলেন, “নির্বাচন সামনে। এখন প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও জনগণের পাশে থাকা। আমি চাই—দলীয় নির্দেশ মেনে আমরা সবাই মিলে মাঠে কাজ করি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়া থাকলে বিজয় আমাদের হবেই।”

অন্যদিকে, সাধারণ ভোটাররাও তাঁর সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা এবং বিনয়ী আচরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা

আপডেট টাইম : ০৪:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫