ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি

কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ দু’জন বাদ

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বিএনপির স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা, আয়-ব্যয়ের হিসাব এবং এক শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত নথিপত্র যাচাই করে ছয়জন প্রার্থীর কাগজপত্র সঠিক পাওয়া গেছে। তবে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অসম্পূর্ণতার কারণে দু’জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।
যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা,
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা আমির বেলাল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বদিরুজ্জামান,গণঅধিকার পরিষদের শাহাবুল ইসলাম, জাতীয় পার্টির কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমিনুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্র জানায়, কুষ্টিয়া-১ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৮ জন। যাচাই-বাছাই শেষে দু’জন বাদ পড়লেও আপিলের সুযোগ থাকছে।
মনোনয়ন বাতিল হওয়া বিএনপির স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, এক শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত কাগজপত্রে ত্রুটির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বিষয়টি সংশোধনযোগ্য দাবি করে তিনি আপিল করবেন বলে জানান।
অপরদিকে জেএসডি প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, হলফনামা সংক্রান্ত কিছু জটিলতার কথা জানানো হয়েছে। তিনিও নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া-১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র এখন আরও পরিষ্কার হয়ে উঠেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলায় মোট ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার, যার মধ্যে প্রায় ৯৬ হাজার তরুণ ভোটার (১৮–২৯ বছর)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ।
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ দু’জন বাদ

আপডেট টাইম : ০৮:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬