ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু লালপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সমাজিক যোগযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদসম্মেলন। অসহায়দের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের বিরুদ্ধে গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাবার জানাজার ৩ ঘন্টা আগে মাছ চুরির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চকলেট বাজি, ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী: বরিশালের গৌরনদী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। সোমবার (১৬ মার্চ) গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গৌরনদীতে মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষক—যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি গৌরনদীকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

সভায় উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ খায়রুল হাসান সুমন, পুলিশ সুপার এ. জেড. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদি হাসানসহ অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

এ সময় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। গৌরনদী উপজেলার সচেতন মহল মন্ত্রীর এই বলিষ্ঠ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে অচিরেই গৌরনদী মাদকমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের

আপডেট টাইম : ০৪:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬