ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলানেলা, অত:পর খুন দৌলতপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

হাবিপ্রবি বন্ধুসভার ভিন্নধর্মী আয়োজন ‘সহমর্মিতার ঈদ’

দিনাজপুর সদর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বন্ধুসভা ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে “সহমর্মিতার ঈদ” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে। রবিবার (১৫ মার্চ) হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা নিজ নিজ জেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

ঈদকে সামনে রেখে বিতরণ করা এসব সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী। এর মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন বন্ধুসভার সদস্যরা। দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক সুবিধাবঞ্চিত পরিবার ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সহায়তা পায়।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান বলেন, “বন্ধুসভার উদ্যোগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সমাজের বিত্তবানরা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসেন, তবে আরও বেশি মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ

হাবিপ্রবি বন্ধুসভার ভিন্নধর্মী আয়োজন ‘সহমর্মিতার ঈদ’

আপডেট টাইম : ০৯:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬