ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায়, যোগদান করলেন নতুন ইউএনও রুবানা তানজিন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোড়াঘাটে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মিজ্ রুবানা তানজিন। তিনি এর আগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২০২৩ সালের ৫ নভেম্বর ঘোড়াঘাটে যোগদানের পর থেকেই ইউএনও রফিকুল ইসলাম শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা নিশ্চিতকরণ ও জনবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর কাছে একজন শিক্ষানুরাগী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। তার সময়কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার কারণে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ান তিনি।
তার বিদায়কে ঘিরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে মনে করছেন, তার কর্মমুখর সময় ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রেখে যাবে।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, রফিকুল ইসলামের দূরদর্শিতা, সততা ও মানবিকতার কারণে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যে গতি ও স্বচ্ছতা এসেছে তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে নতুন ইউএনও মিজ্ রুবানা তানজিনের যোগদানে এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ মনে করছেন, তার দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ ঘোড়াঘাটের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নেবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেশের ১৬৬ জন কর্মকর্তার সঙ্গে রফিকুল ইসলামকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। তিনি এবার রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায়, যোগদান করলেন নতুন ইউএনও রুবানা তানজিন

আপডেট টাইম : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫