ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩ গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ফাইল ছবি

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার পেছনে চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত মহিম উদ্দিন ওরফে মহিন (৩৬) চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর কর্মকর্তা লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, ওই এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের টহল দল ভোরের দিকে সেখানে যায়। সন্ত্রাসীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহতকে মহিন হিসেবে শনাক্ত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট টাইম : ০৬:৩৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭