ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার  কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ, ফুলবাড়ী প্রতিনিধি থানায় জিডি দায়ের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার মাগুরায় সারের মূল্যবৃদ্ধির দায়ে ডিলারের লাখ টাকা জরিমানা গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত আহত তিন

জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উত্তর রেলগেট বাজারের সামনে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা সড়কটি জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে মেরামতের কাজ শুরু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী মো. এমরান আলী ওরফে কালাম মন্ডল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ উদ্যোগে ইট ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এনে শ্রমিকদের সঙ্গে নিয়ে সড়কটির ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রেলগেটের সামনে গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছিল বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির দুরবস্থার ছবি ও ভিডিও প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ লাঘবে শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই সড়কটি মেরামতের কাজে এগিয়ে আসেন হাজী কালাম মন্ডল।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা। তারা বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তাতে আপাতত পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে। উল্লেখ্য, হাজী মো. এমরান আলী ওরফে কালাম মন্ডল ভেড়ামারা উত্তর রেলগেট বাজার কমিটির সভাপতি, উত্তর রেলগেট জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার 

জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল

আপডেট টাইম : ০৭:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬