ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ, ফুলবাড়ী প্রতিনিধি থানায় জিডি দায়ের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার মাগুরায় সারের মূল্যবৃদ্ধির দায়ে ডিলারের লাখ টাকা জরিমানা গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত আহত তিন পবা থানায় মামলার পরিবর্তে অভিযোগের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভুক্তভোগী

ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময়

ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময় ‎ ‎

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুরে স্থানীয় জেলেদের নিয়ে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎

২৩ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১টার সময় ফয়জুল্লাপুর এলাকায় এই সভার আয়োজন করা হয়। মৎস্য সম্পদের উন্নয়ন ও জেলেদের অধিকার রক্ষায় এই সভার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। ‎ ‎উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। এছাড়াও স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎ ‎সভায় উপস্থিত জেলেদের সরকারি তালিকায় নাম যাচাই-বাছাই ও হালনাগাদকরণের কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়, যাতে প্রকৃত জেলেরা সরকারি সকল সুযোগ-সুবিধা ও ভিজিএফ চাল সঠিকভাবে পান। ‎

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বলেন, মা ইলিশ দেশের জাতীয় সম্পদ। ইলিশের বংশবৃদ্ধির লক্ষ্যে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। ‎ ‎অভিযানকালীন সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিপণন থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। ‎একই সাথে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী কারেন্ট জাল, বেহুন্দি জালসহ সকল প্রকার নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলেদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়। জেলেরা মৎস্য কর্মকর্তার এই দিকনির্দেশনা মেনে চলবেন এবং সরকারি আইন বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময়

আপডেট টাইম : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬