ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ, ফুলবাড়ী প্রতিনিধি থানায় জিডি দায়ের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার মাগুরায় সারের মূল্যবৃদ্ধির দায়ে ডিলারের লাখ টাকা জরিমানা গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত আহত তিন পবা থানায় মামলার পরিবর্তে অভিযোগের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভুক্তভোগী

কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার

জাকারিয়া আল মামুন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শিক্ষার্থীকে (ছাত্রী) ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নেতা জাহিদ মুন্সিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মুনসেফপুর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং উপজেলা জাতীয় নাগরিক পাটির যুগ্ম সদস্য সচিব। গত ১৪ সেপ্টেম্বর ধর্ষিতার বড় বোন বাদী অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পরে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পাটি তাকে দল থেকে বহিষ্কার করে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্সে চশমা ও ঘড়ি ব্যবসা করতো জাহিদ মুন্সি। সম্প্রতি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার দোকান থেকে ঘড়ি কিনতে যায়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রতিনিয়ত তারা মোবাইল ফোনে কথা বলে আর বিভন্ন স্থানে গিয়ে ঘোরাঘুরি করত। এক পর্যায়ে বিবাহের শর্তে বলে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘুরার কথা বলে ওই ছাত্রীকে রিসোর্ট, হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে জাহিদ মুন্সি। এরপর থেকেই তাকে বিয়ে জন্য চাপ দিলে সে তালবাহানা করতে থাকে।

গত ১০ সেপ্টেম্বর দুপুরে শ্রমিক কলেজ থেকে জাহিদ মুন্সি ওই ছাত্রীকে নিয়ে পূবাইল থানাধীন মীরের বাজারের এক গেস্ট হাউজে নিয়ে তাকে ধর্ষণ করে। একই দিন বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়াটারের ভেতর নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

এবারেও ওই ছাত্রী বিয়ের কথা বললে তাকে হুমকি দেয় তার ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে। পরে ওই শিক্ষার্থী তার বড় বোনকে বিষয়টি অবগত করে। বড় বোন বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার ৯ দিন পর কালীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত জাহিদ মুন্সিকে গ্রেফতার করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে ঊধর্তন কতৃপক্ষের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকে।

মঙ্গলবার রাতে নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে পূবাইল থানা পুলিশের সহযোগিতায় জাহিদ মুন্সিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে মহামান্য আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬