ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ডেন্টালে ভর্তি : ৪৮ ঘণ্টায় ১১ সহস্রাধিক আবেদন

ফাইল ছবি

চলতি বছর সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে গত ৪৮ ঘণ্টার কম সময়ে ১১ হাজারেরও বেশি ভর্তিচ্ছুর আবেদন জমা পড়েছে। ১৭ অক্টোবর (সোমবার) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ১১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

ওই কর্মকর্তা জানান, বর্তমানে সরকারি পর্যায়ে একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিটসহ মোট নয়টিতে ৫৩২টি ও বেসরকারি ২৬ ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট এক হাজার ৩৬০টি আসন রয়েছে। দুই বছর আগ পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হলেও গত বছর থেকে পৃথক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে রাজধানীতে ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তিনটি ও রাজশাহী ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ডেন্টালে ভর্তি : ৪৮ ঘণ্টায় ১১ সহস্রাধিক আবেদন

আপডেট টাইম : ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭