ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

দশমিনায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেফতার

মো. বেল্লাল হোসেন: ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ গ্রেফতার করেছে পুলিশ । দশমিনা থানা পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মামুনুর রশিদ। জানা যায়, ২১ ফেব্রæয়ারির রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতন্ডায় জড়ায় বিএনপির নেতাকর্মীরা।

পরে উপজেলার নলখোলা বন্দরে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে
ককটেল বিস্ফোরণ ঘটনায় ও পরে ককটেল উদ্ধারও করা হয় বলে পুলিশের দাবি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মীসহ আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে।

ওই মামলায় শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেন পুলিশ এ বিষয়ে দশমিনা থানা কর্মকর্তা (ওসি) মো. জসিমের মোবাইলে একাধিক বার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দশমিনায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১