ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার টাকাও গেছে,স্বপ্নও গেছে: ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দৌলতপুরে কর্মী সম্মেলন শেষে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ ও ইতিবাচক উদ্যোগও এর অংশ—এই বার্তাই পৌঁছে দিতে দৌলতপুর উপজেলা ছাত্রদল আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি।
দৌলতপুর থানা বিএনপির কর্মী সম্মেলন শেষে পুরো সম্মেলনস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করে অন্যরকম এক উদাহরণ সৃষ্টি করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা রুবেল মোল্লার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মী। তারা সম্মেলন শেষে হাতে ঝাড়ু, ডাস্টবিন ও বালতি নিয়ে মাঠের ময়লা-আবর্জনা সরিয়ে স্থানটি আগের চেয়ে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করে তোলেন।
অংশগ্রহণকারী ছাত্রদল নেতা-কর্মীরা জানান, রাজনীতি শুধু আন্দোলন, সভা বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের পাশে থাকা, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালন করাও একজন রাজনৈতিক কর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

রুবেল মোল্লা বলেন,
“আমরা ছাত্রদল— আমরা কেবল আন্দোলনের প্রতীক নই, আমরা দায়িত্ব, শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। সম্মেলন শেষে আমরা সবাই মিলে মাঠ পরিষ্কার করেছি যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।”

তিনি আরও বলেন,
“আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো—নিজেদের কর্মসূচি শেষে পরিবেশ পরিষ্কার রাখাও একটি রাজনৈতিক ও নাগরিক দায়িত্ব।”

স্থানীয়রা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এমন ইতিবাচক কার্যক্রম রাজনৈতিক সংগঠনগুলোর ভাবমূর্তি উন্নত করতে সাহায্য করবে এবং তরুণদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল

দৌলতপুরে কর্মী সম্মেলন শেষে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫