ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

দৌলতপুরে তামাকপাতা পোড়াতে জ্বালানো হচ্ছে কেমিক্যাল মিশ্রিত কাপড়ের ঝুট

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে তামাকপাতা পোড়ানোর খরচ বাঁচাতে জ্বালানো হচ্ছে কাপড়ের ঝুট। প্রতি বিঘা জমির তামাকপাতা পোড়াতে ঝুট লাগছে ৩০ থেকে ৩৫ মন।কেমিক্যাল মিশ্রিত এসব ঝুটের কালো ধোঁয়া ও তামাকের গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই।

এমনিতেই তামাক উৎপাদনে বাংলাদেশের মানচিত্রে দৌলতপুর জ্বলজ্বল করে বহুবছর। এবছর কাগজের হিসাবে তামাক চাষ বেশ খানেকটা কমলেও বিপত্তি ঘটেছে অন্যখানে, তামাক চাষীরা তামাক পোড়ানোর যে বিশেষ ধরনের ভাটা ব্যাবহার করেন তার জ্বালানী হিসাবে গত কয়েকবছর যোগ হয়েছে পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৌলতপুর এর আরএমও ডা.শামসুল আরেফীন সুলভ বলেন, এই ঝুট কাপড় খোলা জায়গায় ব্যাবহার করলে তা মারাত্মক ভাবে বায়ূ দুষণ করে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের বড় ধরনের নানান অসুখের ভয় থাকে। বিশেষ করে শ্বাসকষ্ট, হাপানি, হৃদরোগ সহ নানান জটিল ও কঠিন রোগের সম্ভাবনা থাকে।
জনস্বাস্থ্য রক্ষায় জরুরিভিত্তিতে তামাক চাষ ও ঝুট পোড়ানো বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।

ভয়াবহ হলেও সত্যি, দৌলতপুরে লোকালয়ে অধিকাংশ এলাকায় মৌসুমে চলছে ঝুট পোড়ানো তামাকের ভাটা। বসত ঘরের কোল ঘেষে গড়েতুলেছে ঝুকিপুর্ণ তামাকের ভাটা। বাদ পড়েনি শিশুদের শিক্ষা কেন্দ্রের পাশও।
দিনের বেলায় রাস্তাজুড়ে পরিত্যক্ত কাপড় (ঝুট) ছড়িয়ে ছিটিয়ে রাখাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও গাড়ি চালকদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যমকে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নির্দেশ থাকলেও মনিটরিং না থাকায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক তারের নীচে চলছে ঝুকিপূর্ণ তামাকের ভাটা। এ প্রসঙ্গে দৌলতপুর জোনাল অফিসের বিদ্যুৎ বিভাগের গাফিলতির কথাও তুলে ধরেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

দৌলতপুরে তামাকপাতা পোড়াতে জ্বালানো হচ্ছে কেমিক্যাল মিশ্রিত কাপড়ের ঝুট

আপডেট টাইম : ০৮:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩