ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

দৌলতপুরে পানের দাম না পাওয়ায় হাসি নেই চাষিদের মুখে

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুরে পানের বাম্পার ফলন সত্বেও বাজার মূল্য কম হওয়ায় হাসি নেই পান চাষীদের মুখে। আবহমান কাল ধরে দৌলতপুর  পদ্মা উপকূলীয় এ জেলার সংস্কৃতির সাথে জড়িয়ে আছে পান।

ফলে চলতি সময়ে পান চাষ করে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পান চাষীদের। পানের বাম্পার ফলন হলেও দাম না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন।

উপজেলার শালিমপুর এলাকার পানচাষী আব্দুল লতিফ বলেন, বর্তমান সময়ে পানের দাম একেবারে কম থাকায় পরিবার-পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ডাল ভাত যোগাড় করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। পূর্বে যে পানের পোন বিক্রি হতো ১শ’৫০ থেকে ১শ’ ৮০টাকা তা এখন বিক্রি হচ্ছে মাত্র ৪০ থেকে ৬০/৬৫ টাকায়।

আগে যে পান ৪০/৬০টাকা বিক্রি হতো এখন সেই পান পোন প্রতি ৮/১২ টাকা। মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের পানচাষী সাজু আহমেদ বলেন, ঋণ নিয়ে দুই বিঘা জমিতে বরজটি দাঁড় করেছি। পানের বাজারের যে অবস্থা, এতে ঋণের টাকা পরিশোধ দুরের কথা- এখন সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে।

উপজেলার ব্রাক পাড়া গ্রামের শিক্ষিত যুবক পানচাষী শাহিন রেজা জানান, বরজে কাজ করা দিনমজুরের দাম লাগামহীন ভাবে বেড়ে গেছে। সে তুলনায় বর্তমান যে পানের দাম তাতে পান বিক্রি করে মজুরির টাকা পরিশোধ করাও দুস্কর হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে পানচাষীরা পানচাষে আগ্রহ হারিয়ে ফেলবে বলে ধারণা করছেন তিনি।

মঙ্গলবার (৫অক্টোবর) সকালে উপজেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী পানের হাট তারাগুনিয়া সরেজমিনে ঘুরে দেখা গেছে কাক ডাকা ভোর থেকেই তারাগুনিয়া বাজারে পান বিক্রেতারা বিভিন্ন বাহন ও মাথায় করে তাদের উৎপাদিত পান নিয়ে বাজারে আসছেন। ক্রেতারাও জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন পান ক্রয়ের জন্য।

আড়ৎদার ইদ্রিস আলী বলেন, দৌলতপুর,শালিমপুর, শশীধরপুর, কায়ামারী, হোসেনাবাদ, ফারাকপুর এলাকার পানচাষীরা বিক্রি করার জন্য প্রতি দিন সকালে নিয়ে আসলেও পানের দাম কম থাকায় সঠিক দাম দিতে পারছি না। ভরা মৌসুমেও পানের দাম না পেয়ে দুশ্চিন্তায় চাষিরা। পাশের দেশ ভারত থেকে পান আমদানী করায় পানের দাম কম হওয়ায় চাষীদের চরমভাবে লোকসান গুনতে হচ্ছে। পানচাষী মহির উদ্দিন জানান, গত ১০ বছর যাবৎ ৩ একর জমিতে পানচাষ করছি এখন পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে সরকারি কোনো বরাদ্দ পাইনাই।

দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম জানান, উপজেলার প্রায় ৫’শ৫৪ হেক্টর জমিতে চাষিরা পান চাষ করে জীবিকা নির্বাহ করছেন। অর্থ বরাদ্দের বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, সরকারিভাবে পান চাষিদের জন্য কোনো বরাদ্দ নেই। তারপরও আমাদের কর্মকর্তারা চাষিদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

দৌলতপুরে পানের দাম না পাওয়ায় হাসি নেই চাষিদের মুখে

আপডেট টাইম : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১