ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন

মিজান, দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন।

অতিথিবৃন্দ মেলার স্টল ও আগত বিভিন্ন খামারিদের পালন করা উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও দৃষ্টিনন্দন পাখি পরিদর্শন করেন ও প্রান্তিক খামারিদের সাথে কুশল বিনিময় করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল ইসলামসহ সরকারী দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা প্রাণিসম্পদ এলইও ডা. নাজমিন নাহার এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম।
তিনি বলেন, আজকের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমিষ, মাংস, দুধ ও ডিমে সমৃদ্ধ হওয়া। ইতিমধ্যে আমরা মাংস ও ডিমে সমৃদ্ধ হয়েছি এখন দুধ এর জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, দিনব্যাপী এ প্রাণী প্রর্দশনীতে ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ও গৃহপালিত প্রাণী প্রদর্শন করেছেন। উপজেলা প্রাণী সম্পদ অধিদফতর সবসময় প্রান্তিক খামারিদের পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন

আপডেট টাইম : ০৫:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪