ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন:

সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থানা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ জুলাই) দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে দৌলতপুর ডিগ্রী কলেজ চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইন্জিঃমোঃ জাকির হোসেন সরকার, মোঃ কুতুব উদ্দিন আহম্মেদ আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপিসহ অন্যান্য নেতারা।
দীর্ঘ প্রতীক্ষার পর এই কাউন্সিলের মাধ্যমে থানা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

শনিবার রাত সাড়ে ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাড. নুরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা (চেয়ার প্রতীক) সর্বোচ্চ ৯২৫ ভোট পেয়ে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. সুরাইয়া আক্তর কাজল (ছাতা প্রতীক) ভোট পেয়েছেন ৪৪টি। সভাপতি পদে ৩টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (মই) ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১৯৯ ভোট।

এছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মঙ্গল সরকার (আনারস) পেয়েছেন ৮৩ ভোট এবং দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী (চাকা) পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬টি ভোট বাতিল হয়েছে। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শের আলী (মাছ) ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ২নম্বর সাংগঠনিক সম্পাদক পদে মো. আতাউর রহমান (মোরগ) ২৯৮ ভোট বিজয়ী হয়েছেন । নির্বচনে মোট ৯৯৪ ভোটের মধ্যে ৯৭২ ভোট পোল হয়।

নবনির্বাচিত সভাপতি বাচ্চু মোল্লা বলেন, “দৌলতপুর বিএনপিকে সংগঠিত করতে আমরা একসঙ্গে কাজ করবো। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন, “নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত।”

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। কাউন্সিলে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট

দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

আপডেট টাইম : ১২:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫