ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে ভুট্টার বাম্পার ফলন

ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর চলতি মৌসুমে ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে। লক্ষ্য মাত্রার চেয়ে ও বেশি ভুট্টার আবাদ হয়েছে। কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া বীজ,সারসহ অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহে কোন ও সমস্যা না থাকায় বামপার ফলন হয়েছে।

জানা যায়, উপজেলার ১৪ ইউনিয়নে গতবারের তুলনায় এবার অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে ভুট্টার গাছগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। বৈরী কোন আবহাওয়া বা ঝড়বৃষ্টি আঘাত না হানায় এখন পর্যন্ত ভুট্টার কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেই সাথে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের চোখে মুখে হাসির ছাপ ফুটে উঠেছে।
বোরো চাষের তুলনায় ভুট্টাচাষে খরচ কম অথচ লাভ বেশি। এ জন্য গতবারের তুলনায় এবারে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়েছে।

দৌলতপুর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত বছর এ উপজেলায় যে পরিমাণ জমিতে ভুট্টার চাষ করা হয়েছিল। এবার তার চেয়ে অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। তথ্যমতে এবারে উপজেলার ১৪ ইউনিয়নে ভুট্টার চাষ হয়েছে ৪ হাজার ৫২৫ হেক্টর জমিতে।

উপজেলার মরিচা ইউনিয়নের কৃষক মো: আকুব্বর আলী বলেন, এবারে আমরা অনেক জমিতে ভুট্টা চাষ করেছি। এবারে ভুট্টার ফলন অনেক ভাল। বিঘা প্রতি প্রায় ৪০ থেকে ৪৫ মণ ফলন হবে আশা করি। বাজারে দামও ভাল পেয়ে আমরা অনেক খুশি।

উপজেলার মানিক দিয়াড় এলাকার কৃষক মন্জুরুল ইসলাম  জানান, এবারে ভুট্টার যে বাম্পার ফলন হয়েছে তাতে আমরা খুব খুশি। ন্যায্যমূল্য পেলেই আমাদের কষ্ট সার্থক হবে।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন , এবারে দৌলতপুরে ভুট্টা অনেক বেশি চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূল থাকায় ভুট্টাচাষে কোন বিপর্যয় দেখা দেয়নি এখনও । এ ছাড়াও আমরা কৃষকদের উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সব সময়ই উদ্বুদ্ধ করে এসেছি।
আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মৌসুমের শুরু থেকেই কৃষদের বিভিন্নমুখী পরামর্শ দিয়ে আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী এসব প্রযুক্তি ব্যবহারে এবারে ভুট্টার বাম্পার ফলন হচ্ছে এবং রোগবালাই থেকে মুক্ত থেকেছে। আর এ ফলনে কৃষকরা যথেষ্ট উপকৃত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে ভুট্টার বাম্পার ফলন

আপডেট টাইম : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩